খোদা বকশ চৌধুরীর পর এবার প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তায় কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়।
এই তিন বিশেষ সহকারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক এম আমিনুল ইসলামকে।
এর মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেন। পরে গত ২৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন খোদা বকশ চৌধুরী। সর্বশেষ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগের মাধ্যমে তিনজন বিশেষ সহকারীর সবাই দায়িত্ব ছেড়েছেন।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);