ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম একটি দ্রুতগামী আক্রমণকারী নৌযান উন্মোচন করেছে ইরান। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের ইনকিলাব স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সামরিক বাহিনী নতুন এই আক্রমণকারী নৌযান ‘২৭ রজব’ উন্মোচন করে।
নৌযানটি ঘণ্টায় প্রায় ১০০ নট (প্রায় ১৮৫ কিলোমিটার) গতিতে চলতে সক্ষম এবং এটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন এই নৌযান ইরানের সামুদ্রিক সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি শত্রুতামূলক কার্যক্রম চালানোর উদ্দেশ্যে আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।
সূত্র: আল জাজিরা
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);