সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

এবার আরও ২৩ নেতাকর্মীকে সুখবর দিল বিএনপি

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9F %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া ২৩ জন নেতাকর্মীকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন— ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম এবং গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুন।

এ ছাড়া বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্য নেতারা হলেন— মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আব্দুল হাকিম, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহতেশামুল আজিম, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ও মুশফিকুর রহমান মদন।

এ ছাড়া সারিয়াকন্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আগে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের পর রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

অন্যদিকে একই অভিযোগে এর আগে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কর্মী সৈয়দ রমিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতির আদেশও প্রত্যাহার করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By