সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

এনইউবিতে গবেষণা, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%87%E0%A6%89%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত বস্ত্রশিল্পের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় বস্ত্র দিবস ২০২৫।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় ‘Bangladesh Textile Sector: Prospects, Challenges, and Future Directions’ শীর্ষক সেমিনার। একই সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা জার্নাল ‘Journal of Natural Science and Textile Technology’-এর চতুর্থ ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

সেমিনারে শিল্পখাতের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন নিট কনসার্ন লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান এবং ফকির ফ্যাশন লিমিটেডের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ সাহা। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. (ইঞ্জি.) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জি এম ফয়সালসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেমিনারের আগে অতিথিরা শিক্ষার্থীদের আটটি চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। টেক্সটাইল খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব নিয়ে মতবিনিময় হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্যোগ ও গবেষণার প্রশংসা করেন।

সেমিনারে বক্তারা পোশাক রপ্তানিতে লিড টাইম কমানো, উন্নত ল্যাব স্থাপন এবং রিসাইকেল ওয়াটার (পুনর্ব্যবহৃত পানি) ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ২০৩০ সালের মধ্যে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত না হলে আন্তর্জাতিক বাজারে চ্যালেঞ্জ বাড়বে বলেও সতর্ক করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নাচ, গান, কবিতা, একক অভিনয় ও রম্য বিতর্ক। ‘ওভেন নয়, নিটই হোক বিয়ের পোশাকের প্রথম পছন্দ’ বিষয়ক বিতর্কে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। টেকসই উন্নয়ন থিমে ফ্ল্যাশ মব এবং শিক্ষার্থীদের নিজস্ব ডিজাইনের পোশাকে ফ্যাশন শো অনুষ্ঠানের আকর্ষণ বাড়ায়। সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান জি এম ফয়সাল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By