বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

‘এটা অনেক ইমোশনাল ম্যাচ, হাই-ভোল্টেজ ম্যাচ’

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন

২০১৯ সালে সল্টলেক স্টেডিয়ামে জামালের ফ্রি-কিকে সাদ উদ্দিন হেড থেকে গোল করে বাংলাদেশকে প্রায় জয় এনে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য শেষ দিকে এসে গোল হজম করায় ড্র হয়েছে ম্যাচ। সেই ভারতের বিপক্ষে আরও একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষা। ২০১৩ সাল থেকে বাংলাদেশ দলে খেলা জামাল ভূঁইয়া অনেক আগেই বুঝে গেছেন যে ভারতের বিপক্ষে ম্যাচ মানে আবেগ ছাড়িয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। তাই যে করেই হোক ‘দক্ষিণ এশিয়ার ডার্বি’ ম্যাচ খেলে জেতার সংকল্প তাদের।

মঙ্গলবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিকে কেন্দ্র করে সোমবার সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ নিয়ে জামাল বলেছেন, ‘এটা অনেক ইমোশনাল ম্যাচ, হাই-ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা গ্যাপ আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।’

ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ৩৫ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরবো। তবে এই ম্যাচের তাৎপর্য আমি জানি।’

২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলে সবশেষ বাংলাদেশ ভারতকে হারিয়েছিল। তারপর জয়হীন লাল-সবুজ দল। ২২ বছর ধরে জয় না পাওয়া ও হামজা চৌধুরীর গোল নিয়ে অধিনায়ক নিজের উপলব্ধি ভাগাভাগি করে নিয়েছেন এভাবে, ‘আমরা যে অবস্থায় আছি, এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে ভালো কিছু করার। আমি সৌভাগ্যবান যে হামজাকে অ্যাসিস্ট করতে পেরেছি। একটা কর্নার আর একটা বাইসাইকেল। বাইসাইকেল গোলটা আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা, অবশ্যই এক নম্বরে থাকবে। হামজা বিদেশ থেকে এসেছে আমার মতো। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। হামজার যখনই কোনও সমস্যা হয়, আমাকে টেক্সট করে বা কল করে। ফুটবল নিয়ে কোনও জিজ্ঞাসা থাকলে আমি হামজাকে জিজ্ঞাসা করি। এটা মাঠের বাইরে শুরু হয়েছে।’ 

ভারতের খেলার কৌশল দেখে সেভাবে নামার চেষ্টা বাংলাদেশের। তবে নিজেদের ও প্রতিপক্ষের রক্ষণ নিয়ে জামাল বললেন, ‘ডিফেন্সে অবশ্যই আমাদের সমস্যা আছে। তবে ভারত যদি অনেক উপরে উঠে খেলে, তাহলে আমরা সামনে অনেক স্পেস পাবো। আক্রমণে যারা খেলবে ওরা অনেক গতিময় খেলোয়াড়। রাকিব সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। তাকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে সন্দেশ ও রাহুল যেই থাকুক না কেন, হি উইল কিল দ্য ডিফেন্স।’

আগের ম্যাচে নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র হয়েছে। তবে জামালদের চোখ কালকের ম্যাচ ঘিরে। সেই ম্যাচ নিয়ে ডেনমার্ক প্রবাসী ফুটবলার বলেছেন, ‘এটা একটি ভালো ম্যাচ হতে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচে শেষ মিনিটে গোল খেয়েছি। ওটা ভুলে যেতে হবে। আগামীকালের ম্যাচে মনোযোগ দিতে হবে।’

ভারত ম্যাচে সুযোগ বেশি আসবে বলে বিশ্বাস জামালের, ‘বাংলাদেশ লো ব্লক খেলা দলের বিপক্ষে কিছুটা সমস্যায় পড়ে। নেপালের বিপক্ষেও সেটা দেখা গেছে। ভারতও শেষ কয়েকটি ম্যাচে লো ব্লকে খেলেছে। তবে আমি মনে করি আমরা ভারতের বিপক্ষে নেপালের চেয়ে বেশি সুযোগ পাবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By