শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এক ক্লিকেই বন্ধ হবে অপছন্দনীয় ভিডিও

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

ফেসবুক ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন অ্যালগরিদম আপডেট এনেছে মেটা। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন তাদের পছন্দ অনুযায়ী আরও বেশি রিলস ভিডিও দেখতে পাবেন এবং অনাকাঙ্ক্ষিত বা অপছন্দনীয় কনটেন্ট সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

নতুন ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা কোনও রিল ভিডিও পছন্দ না হলে সরাসরি ‘নট ইন্টারেস্টেড’ বেছে নিতে পারবেন। এতে ফেসবুকের রিকমেন্ডেশন ইঞ্জিন ওই ধরনের ভিডিও কম দেখাবে। একইভাবে, কোনও মন্তব্য অনুপযুক্ত মনে হলে তা ফ্ল্যাগ করেও প্রতিক্রিয়া জানানো যাবে।

প্রিয় ভিডিও সংরক্ষণের উপায়

ফেসবুকের ‘সেভ’ ফিচারেও আপডেট এসেছে। এখন থেকে ব্যবহারকারীরা পছন্দের রিলস বা পোস্ট এক জায়গায় সহজেই সংরক্ষণ করতে পারবেন, যা পরবর্তীতে দেখা বা শেয়ার করার জন্য সুবিধাজনক হবে।

অনেকেই অভিযোগ করেছেন, ফেসবুক রিলসে নকল, বিরক্তিকর বা নিম্নমানের এআই-জেনারেটেড ভিডিও দেখা যায়। এ নিয়ে মেটা সম্প্রতি ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ করেছে এবং ‘ভাইবস’ নামে একটি নতুন শর্ট-ফর্ম ভিডিও ফিড চালু করেছে, যা শুধুমাত্র এআই-নির্মিত ভিডিও দেখাবে।

নতুন কনটেন্টকে অগ্রাধিকার

মেটার নতুন এই আপডেটে নতুন কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া হবে। মেটা জানিয়েছে, এখন ব্যবহারকারীরা ৫০ শতাংশের বেশি রিলস দেখতে পাবেন।

এআই-চালিত সার্চ সাজেশন

ফেসবুক রিলসে যোগ হচ্ছে এআই-পাওয়ারড সার্চ সাজেশনস বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান পরামর্শ। এটি টিকটকের মতো ভিডিওর নিচে ধূসর রঙের ট্যাগ আকারে দেখা যাবে, যা ব্যবহারকারীদের পছন্দের ভিডিও খুঁজে পেতে সহায়তা করবে।

নতুন ‘ফ্রেন্ড বাবল’ ফিচার

ফেসবুক রিলস ও মূল ফিডে যুক্ত হচ্ছে ‘ফ্রেন্ড বাবলস’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পাবেন তাদের বন্ধুরা কোন পোস্টে লাইক দিয়েছেন। এই বাবলে বন্ধুর প্রোফাইল ছবিতে ট্যাপ করলেই ইনস্টাগ্রামের মতো সরাসরি ব্যক্তিগত মেসেজ খোলার সুযোগ মিলবে।

ফেসবুকের এই নতুন অ্যালগরিদম আপডেট ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ব্যক্তিগত, প্রাসঙ্গিক ও নিয়ন্ত্রণযোগ্য করবে। রিলস কনটেন্টে এআই-এর ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীর প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে এটি তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By