ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাছবাহী ট্রাকটির চালক যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) সোহেল খান জানান, ভোর ৫টার দিকে আতাদি ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাছের চারাবোঝাই ট্রাকের পেছনে মাছবাহী ট্রাকটি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের চালক ও হেলপার নিহত হন। নিহত চালকের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);