রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

একের পর এক এসি থেকে সাপ উদ্ধার: আতঙ্ক নয়, জানুন কারণ

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A8

বাংলাদেশজুড়ে চলমান তীব্র গরম ও উচ্চ আর্দ্রতার মধ্যে বিভিন্ন এলাকায় এসির ভেতর থেকে সাপ উদ্ধারের ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বরিশালে একটি বাড়ির এসির ভেতর থেকে চারটি ‘কালনাগিনী’ নামে পরিচিত সাপ উদ্ধার হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বরিশালে সাবেক এক ইউপি সদস্যের বসতঘরের এসির মধ্যে থেকে উদ্ধার হয়েছে চারটি কালনাগিনী সাপ। প্রায় আড়াই থেকে তিনফুট লম্বা সাপগুলো।

শনিবার বিকেলে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা ঘটনাস্থলে এসে তিনটি সাপ উদ্ধার করেন। এসময় পালিয়ে যায় একটি সাপ।

এর আগে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুম থেকে চারটি এবং সাগরদী এলাকায় একটি বেসরকারি ক্লিনিক থেকে একটিসহ এ পর্যন্ত ১০টি কালনাগিনী সাপ উদ্ধার হয়েছে।

সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবুল হক সেন্টু মেম্বার জানান, শুক্রবার (২৬ জুন) রাতে বেডরুমের এসির নিচের অংশে তিনি প্রথমে একটি সাপের লেজ দেখতে পান। বিষয়টি টের পেয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের জানান এবং তাৎক্ষণিকভাবে ওই রুমে সবার প্রবেশ বন্ধ করে দেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে সেখান থেকে তাকে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র খোঁজ দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ‘বিকেল ৩টা থেকে আড়াই ঘণ্টার চেষ্টায় আড়াই থেকে তিন ফুট দৈর্ঘ্যের দুটি করে চারটি কালনাগিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি।’​মুসা আরও বলেন, ‘বাড়িটির সামনে ও পেছনে প্রচুর ঝোপঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই এসির পাইপ বা দেয়ালের ফাঁকা জায়গা দিয়ে সাপগুলো ভেতরে প্রবেশ করেছে।’

তিনি জানান, উদ্ধার হওয়া কালনাগিনী সাপগুলো মৃদু বিষধর এবং এগুলো মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। সাপগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করার প্র‍ক্র‍িয়া চলছে।

চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার ‘বরিশাল মেডিকেল সার্ভিসেস’ ক্লিনিক থেকে আরও একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

তীব্র গরমে সাপের চলাচল বাড়তে পারে, কিন্তু এসির ভেতরে সাপ পাওয়া মানেই তারা এসির প্রতি আকৃষ্ট  এমনটি নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিরাপদ ঠাণ্ডা, অন্ধকার আশ্রয় খোঁজার আচরণের ফল।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By