শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘একদিন আমরা অলিম্পিকে কোয়ালিফাই করে খেলবো’

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

কিছু দিন আগে সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে প্রথমবারের মতো টেবিল টেনিসে বাংলাদেশ রৌপ্য পদক পেয়েছে। মিশ্র দ্বৈতে জাভেদ আহমেদ ও খৈ খৈ মারমা পদক জিতে আলোড়ন তৈরি করেছেন। তাদের স্বপ্ন এখন অলিম্পিকে জায়গা করে নেওয়া। ফেডারেশনও সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের উপস্থিতিতে অর্থ পুরস্কার ঘোষণা করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে কোচ খন্দকার মোস্তফা আল-বিল্লাহ সাফল্য নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের টেবিল টেনিসের ৫৩ বছর বয়সে এত বড় রেজাল্ট কখনও আসেনি। খেলোয়াড়রা অত্যন্ত আন্তরিক ছিল এবং সর্বোচ্চ চেষ্টাই করেছে। এতেই এই ফল এসেছে।’

পদকজয়ী জাভেদ আহমেদ বলেছেন, ‘আমাদের এই অর্জন একদিনে আসেনি। বিগত দিনের পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমেই এই ফলাফল। দেশের হয়ে আমরা সব সময় ইতিবাচক ফলাফলের চেষ্টা করি, কখনও ক্লিক করে আবার করে না। এবার আমাদের পারফরম্যান্স, চেষ্টা, ভাগ্যসহ সবকিছুই কাজ করেছে, এ জন্য পদক।’

খৈ খৈ মারমার স্বপ্ন আরও বড়, ‘গত ইসলামিক গেমসে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। এবার আমাদের লক্ষ্য ছিল অন্তত কোয়ার্টার পর্যন্ত যাওয়া, এরপর সম্ভব হলে এগিয়ে যাওয়া। কোয়ার্টার প্রতিপক্ষ পাওয়ার পর জাভেদ ভাই বললো, চান্স আছে। চেষ্টা করলাম, হয়ে গেলো। আমি চাই, একদিন আমরা অলিম্পিকে কোয়ালিফাই করে খেলবো। হোক সেটা সিঙ্গেল, ডাবলস কিংবা টিম ইভেন্টে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে মহাদেশীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করায় খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ভারত কিংবা ইরান থেকে কোচ এনে দীর্ঘমেয়াদে কোচিং করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By