শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

একই মঞ্চে তিন দিনে ‘খনা’র চার প্রদর্শনী

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

তিন দিনে টানা চারটি প্রদর্শনী হতে যাচ্ছে বটতলা’র অন্যতম প্রযোজনা ‘খনা’ নাটকের। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯৫ থেকে ৯৮তম মঞ্চায়ন হবে এই সময়টাতে।

বটতলা জানায়, আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই আয়োজন হচ্ছে।  

নির্দেশক মোহাম্মদ আলী হায়দার ‘খনা’ প্রসঙ্গে বলেন, ‘‘এটা এমন এক আখ্যানের মঞ্চকৃতি, যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান, তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক ‘খনা’ চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করায় দর্শকদের।’’ নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতা-কাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি যা এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে বিগত ৯৪টি প্রদর্শনীতে ‘খনা’ দেশে-বিদেশে অসংখ্য দর্শকের অভিনন্দন ও করতালি পেয়েছে। 

বটতলা জানায়, স্টুডিও থিয়েটার হলে ‘খনা’র টানা ৩দিনে ৪টি প্রদর্শনী টিকিট শিক্ষার্থীদের জন্য থাকছে ৫০% ছাড়। টিকিট বুকিং করা যাবে এখানে ক্লিক করে। 

নাটকটির নেপথ্যে থাকছেন রচনায় সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনায় মোহাম্মাদ আলী হায়দার, মঞ্চ ও আলোতে আবু দাউদ আশরাফী, সংগীতে ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদিন রাখাল, পোশাকে তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান, প্রিপ্স হুমায়রা আখতার এবং কোরিওগ্রাফিতে নাসিরুদ্দিন নাদিম ও মোহাম্মাদ রাফী। একই মঞ্চে তিন দিনে ‘খনা’র চার প্রদর্শনী অন্যদিকে মঞ্চে থাকছেন সামিনা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, মোহাম্মদ আলী হায়দার, তৌফিক হাসান, মিজানুর রহমান, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, লায়েকা বশীর,  পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, বাকেরুল ইসলাম, রেওয়াজ, সৃষ্টি, পুঁথি প্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By