সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

এইচএসসিতে ফেল করেছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে চার লাখ শিক্ষার্থী এইচএসসিতে ফেল করেছেন। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এই সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৭৪৯ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

এ বছর মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন। গত বছর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন পাস করেন।

ফলাফলের তথ্য থেকে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন। এর মধ্যে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। বাকি ৪ লাখ ৪৯ হাজার ৭৬ জন ফেল করেছেন।  

এছাড়া আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৮২ হাজার ৮০৯, এর মধ্যে ৬২ হাজার ৬০৯ জন পাস করেছেন। ফেল করেছেন ২০ হাজার ২০০ জন শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১০। এর মধ্যে পাস করেছেন ৬৬ হাজার ১৮৫ জন। বাকি ৩৯ হাজার ৪২৫ জন শিক্ষার্থী ফেল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By