শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

এআই দিয়ে বিবর্ণ বা দাগযুক্ত পুরোনো ছবি নতুনের মতো করবেন যেভাবে

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন

বিবর্ণ, দাগযুক্ত বা ক্ষয়ে যাওয়া পুরোনো ছবিগুলো সংরক্ষণ করা দীর্ঘদিন ধরেই ছিল সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ কাজ। তবে প্রযুক্তির অগ্রগতিতে এবার সেই ঝামেলা অনেকটাই কমে এসেছে। গুগল সম্প্রতি তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ছবি সংস্কার প্রযুক্তি ‘ন্যানো বানানা প্রো’ উন্মুক্ত করেছে, যা ব্যবহারে নষ্ট হয়ে যাওয়া ছবিও প্রায় আসল মানে ফিরিয়ে আনা সম্ভব।

ন্যানো বানানা প্রো মূলত উন্নত ডিফিউশন অ্যালগরিদম ও ডিপ রিকনস্ট্রাকশন প্রযুক্তির সমন্বয়ে তৈরি। প্রতিটি পিক্সেল আলাদা করে বিশ্লেষণ করে এটি অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত অংশগুলো স্বাভাবিকভাবে অনুমান করে পূরণ করতে পারে।

এআই দিয়ে ছবি রিস্টোর করতে গেলে স্পষ্ট নির্দেশনা বা ‘প্রম্পট’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, একটি নির্ভুল প্রম্পট মডেলকে বুঝতে সাহায্য করে কোন অংশ ঠিক করতে হবে এবং কোন অংশ স্বাভাবিক রাখতে হবে।

নীচে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী কিছু কার্যকর প্রম্পট উদাহরণ সংযোজন করা হলো—

১. সাধারণ ফটো রিস্টোরেশন
“Restore this old photo with natural colors and clean details. Remove scratches and stains without altering the original feel.”

২. পোর্ট্রেট সংশোধন
“Reconstruct facial areas gently, keep natural skin texture, preserve expressions and repair damaged spots without over-smoothing.”

৩. রঙ সংশোধন
“Neutralize yellow tint, balance shadows and highlights, and enhance contrast while keeping film-like tones.”

৪. খুব বেশি ক্ষতিগ্রস্ত ছবি
“Rebuild missing or torn portions, recover facial features accurately, reconstruct texture and keep the vintage mood intact.”

ছবির স্বকীয়তা ধরে রাখতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি

এআই দিয়ে অতিরিক্ত সংস্কার করলে ছবিতে কৃত্রিমতা চলে আসে। তাই বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় সতর্কভাবে অনুসরণ করতে বলছেন—

• গ্রেইন সম্পূর্ণ মুছে না ফেলা:
পুরোনো ছবির স্বভাবজাত গ্রেইন ছবিকে বাস্তব রাখে। সব গ্রেইন সরালে ছবি প্লাস্টিকের মতো দেখায়।

• সেই সময়কার রঙ বজায় রাখা:
অনেক ভিনটেজ ছবির একটি স্বতন্ত্র রঙের প্যালেট থাকে। রেফারেন্স দেখে রঙ ঠিক করা হলে ছবিটি তার যুগের অনুভূতি ধরে রাখে।

• আলো–ছায়া নষ্ট না করা:
শ্যাডোর গভীরতা ছবিতে নাটকীয়তা আনে। অতিরিক্ত ব্রাইট করলে ছবি সমতল দেখায়। তাই শুধু ক্ষতিগ্রস্ত অংশে আলোর সংশোধন প্রয়োজন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By