শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

উইন্ডোজ ১০-এ আর ফ্রি সাপোর্ট দেবে না মাইক্রোসফট: ব্যবহারকারীদের করণীয় কী

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

মাইক্রোসফট আর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য বিনামূল্যে সহায়তা দেবে না। অর্থাৎ, বিশ্বের কোটি কোটি কম্পিউটার ও ল্যাপটপে ব্যবহৃত এই জনপ্রিয় সিস্টেমের জন্য আর বিনামূল্যে সফটওয়্যার আপডেট, নিরাপত্তা সংশোধন বা প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে না।

১৪ অক্টোবর ২০২৫–এর পর থেকে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা আর নিয়মিত নিরাপত্তা আপডেট বা বাগ ফিক্স পাবেন না। ফলে কম্পিউটারগুলো চালু থাকবে ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাস, ম্যালওয়্যার ও হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বাড়বে।

মাইক্রোসফট বলছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এখনকার নিরাপত্তা চাহিদা পূরণে অনেক বেশি উপযুক্ত ও আধুনিক।

কী ঝুঁকি রয়েছে

যারা উইন্ডোজ ১০ ব্যবহার অব্যাহত রাখবেন, তাদের কম্পিউটার সহজেই সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হতে পারে। যুক্তরাজ্যের ভোক্তা সংগঠন হুইচ জানিয়েছে, কেবল ব্রিটেনেই প্রায় ৫০ লাখ ব্যবহারকারী এখনও উইন্ডোজ ১০–এ থেকে যাওয়ার পরিকল্পনা করছেন।

সংগঠনটির টেক ম্যাগাজিনের সম্পাদক লিসা বারবার বলেন, অপরাধীরা দুর্বলতাগুলো খুঁজে বের করবে, সেগুলো ব্যবহার করে আপনার ডেটা চুরি করবে বা প্রতারণা চালাবে।

ঝুঁকি কমানোর উপায়

সবচেয়ে সহজ উপায় হলো উইন্ডোজ ১১–এ আপগ্রেড করা, যা বিনামূল্যে করা যায়। যদি আপনার কম্পিউটার চার বছরের কম পুরোনো হয়, তবে সেটি সম্ভবত উইন্ডোজ ১১ চালাতে পারবে।

উইন্ডোজ ১১ ইনস্টল করতে ন্যূনতম ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ ও টিপিএম ২.০ চিপ থাকতে হবে—যা আধুনিক ডিভাইসগুলোতে নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়।

মাইক্রোসফটের একটি ফ্রি টুল রয়েছে, যার মাধ্যমে আপনার কম্পিউটার উইন্ডোজ ১১ চালাতে সক্ষম কি না, তা যাচাই করা যায়।

যদি আপনার কম্পিউটার উইন্ডোজ ১১–এর উপযুক্ত না হয়। এ ক্ষেত্রে কিছু বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে—

১. এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট প্রোগ্রামে যোগ দিন, যা ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিরাপত্তা সুরক্ষা দেবে।

যদি আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে উইন্ডোজ ১০ ব্যবহার করেন, তবে এটি বিনামূল্যে পাবেন। না হলে প্রতি বছর ৩০ ডলার (কর ব্যতীত) বা ১,০০০ রিওয়ার্ড পয়েন্টে এটি সক্রিয় করা যাবে।

২. লিনাক্স ইনস্টল করুন — এটি একটি বিনামূল্যের নিরাপদ অপারেটিং সিস্টেম। জনপ্রিয় সংস্করণ উবুন্টু ব্যবহার করা সহজ, ওপেন সোর্স এবং নিয়মিত নিরাপত্তা আপডেট পায়। ইনস্টলেশনের আগে অবশ্যই সব ফাইল ব্যাকআপ নিতে হবে, কারণ সিস্টেম পরিবর্তনের সময় ডেটা মুছে যেতে পারে।

৩. গুগল ক্রোমওএস ফ্লেক্স (ChromeOS Flex) ইনস্টল করা — এটি হালকা, ওয়েবভিত্তিক অপারেটিং সিস্টেম, যা অনেক পুরোনো পিসিতেও চলতে পারে।

যদি আপনার পুরোনো কম্পিউটার নতুন সিস্টেম চালাতে না পারে, তবে উইন্ডোজ ১১–যুক্ত নতুন পিসি কেনা হতে পারে সবচেয়ে ভালো সমাধান।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By