সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ঈশ্বরগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ৪

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২০ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%AB %E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%AA

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ২৫ এপ্রিল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Probox গাড়িও জব্দ করা হয়।

র‍্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড় এলাকায় ওত পেতে থাকে র‍্যাবের একটি বিশেষ টিম। সন্দেহভাজন একটি Probox গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করলে প্রথমে কিছু পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে র‍্যাব সদস্যরা অত্যন্ত সূক্ষ্মভাবে গাড়িটি পরীক্ষা করেন। একপর্যায়ে গাড়ির বডির ভেতর বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়, যেখানে অত্যন্ত কৌশলে ২৫ কেজি গাঁজা লুকানো ছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই চারজন মাদককারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মোঃ আলা উদ্দিন মিয়া (২০) এবং মোঃ নয়ন সরকার (১৯)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন স্থানে মাদক লুকিয়ে পরিবহন করত। অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত Probox গাড়িটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সচেতনতা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By