বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ইসরায়েলের এনএসও গ্রুপের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

ইসরায়েলভিত্তিক সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি ও অননুমোদিত নজরদারি কার্যক্রম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক ফিলিস হ্যামিলটন এই রায় দেন। একইসঙ্গে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের দায়ের করা মামলায় এনএসও গ্রুপের ক্ষতিপূরণের অঙ্ক ১৬৭ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ৪ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিচারক রায়ে বলেন, এনএসও গ্রুপের কর্মকাণ্ড হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘গুরুতর ও অনির্বচনীয় ক্ষতির’ মুখে ফেলেছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি।

এনএসও গ্রুপের দাবি, তাদের তৈরি পেগাসাস নামের স্পাইওয়্যার শুধুমাত্র সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিক্রি করা হয় অপরাধ ও সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে।

তবে হোয়াটসঅ্যাপের অভিযোগ, এই প্রযুক্তি ব্যবহার করে ২০১৯ সালে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সরকারি কর্মকর্তাদের ফোনে অবৈধভাবে অনুপ্রবেশ করা হয়েছিল।

রায়ের পর হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রতিক্রিয়ায় বলেন, ‘আজকের রায়ে স্পাইওয়্যার নির্মাতা এনএসও গ্রুপকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো— তারা আর কখনো হোয়াটসঅ্যাপ বা আমাদের বৈশ্বিক ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু করতে পারবে না। ছয় বছরের লড়াইয়ের পর এটি ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

মেটার নির্বাহীরাও এই সিদ্ধান্তকে ‘ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, এনএসও গ্রুপ এক বিবৃতিতে আদালতের সিদ্ধান্তকে আংশিকভাবে স্বাগত জানিয়ে জানায়, ক্ষতিপূরণের অঙ্কে ৯৭ শতাংশ হ্রাস ‘ন্যায্য ও ইতিবাচক অগ্রগতি’।

তারা আরও দাবি করে, আদালতের নিষেধাজ্ঞা তাদের সরকারি গ্রাহকদের ওপর প্রযোজ্য নয় এবং ‘জননিরাপত্তা রক্ষায়’ তাদের প্রযুক্তি ব্যবহার অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By