শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE

গাজায় বসতি স্থাপন ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন, স্মোট্রিচসহ কয়েকজন বসতি স্থাপনকারী নেতার ফ্রান্সে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বারো জানান, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ে যৌথভাবে পশ্চিম তীরে উপনিবেশ স্থাপন ও সহিংসতা উসকে দেওয়ার জন্য দায়ীদের বিরুদ্ধে নতুন জাতীয় নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

ফরাসি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্মোট্রিচ ছাড়াও চারটি বসতি স্থাপনকারী সংগঠনের নেতা এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত ২১ জন ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বারোর ভাষ্য অনুযায়ী, স্মোট্রিচ প্রকাশ্যে গাজা স্ট্রিপ ও পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি তিনি পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ, গাজায় পুনর্বাসন কার্যক্রম এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ-এর অর্থনৈতিক কাঠামো দুর্বল করার নীতি সমর্থন করে আসছেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব নীতির ফলে ফিলিস্তিনি জনগণের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এ ধরনের অবস্থান সমর্থন করে না। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ফ্রান্স ও তার আন্তর্জাতিক অংশীদাররা এখনও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ।

সূত্র: আল জাজিরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By