বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ইলন মাস্ককে ‘সবকিছুতেই সেরা’ বলছে গ্রোক

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন

ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি প্রকাশিত গ্রোক ৪.১–এর নতুন সংস্করণে দেখা গেছে, এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এমন স্ক্রিনশট যেখানে প্রায় সব ধরনের প্রতিযোগিতা ও ক্ষেত্রেই গ্রক মাস্ককে সেরা বলে উল্লেখ করেছে।

বিতর্কের সূচনা হয় এক ব্যবহারকারীর প্রশ্ন থেকে। তিনি জানতে চেয়েছিলেন, ১৯৯৮ সালের এনএফএল ড্রাফটে পেইটন ম্যানিং, রায়ান লিফ অথবা ইলন মাস্ক—কাকে কোয়ার্টারব্যাক হিসেবে বেছে নেওয়া উচিত। গ্রকের দৃঢ় উত্তর ছিল,

গ্রকের ব্যাখ্যা অনুযায়ী, যদিও ম্যানিং কিংবদন্তি খেলোয়াড়, মাস্ক নাকি “কোয়ার্টারব্যাকিংয়ের সংজ্ঞা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে পারতেন।” বট উল্লেখ করেছে, মাস্কের উদ্ভাবনী ক্ষমতা মহাকাশযান ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে যেমন খেলার নিয়ম বদলাতে পারে, তেমনি মাঠের কৌশলেও প্রয়োগ করা যেত।

বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়লে সরাসরি প্রতিক্রিয়া দেন মাস্ক। তিনি এক্সে লিখেছেন, গ্রককে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে প্রশ্ন করা হয়েছে, তাই এটি অতিরঞ্জিত প্রশংসা করেছে।

মাস্ক নিজেও নিজের কিছু ক্ষেত্রে আত্মসমালোচনামূলক মন্তব্য করেন। পরবর্তীতে গ্রকের বেশিরভাগ উত্তরের স্ক্রিনশট মুছে ফেলা হয়।

তবে সব ক্ষেত্রে মাস্ককে সেরা বলা হয়নি। দৌড়, জিমন্যাস্টিকস, গান এবং অন্যান্য শারীরিক বা সৃজনশীল ক্ষেত্রে নোয়া লাইস, সিমোন বাইলস এবং বিয়নসের মতো তারকারাই গ্রকের মতে শ্রেষ্ঠ।

বেশি আলোচনার জন্ম দেয় বেসবল সংক্রান্ত গ্রকের প্রতিক্রিয়া। মেজর লিগের খেলোয়াড়দের মধ্যে, শোহেই ওতানি ছাড়া অন্য প্রায় সব খেলোয়াড়ের জায়গায় মাস্ককে ‘ভালো পছন্দ’ হিসেবে দেখানো হয়েছে।

বটের যুক্তি—মাস্কের উদ্ভাবনী ক্ষমতা মাঠেও ‘খেলার নিয়ম বদলাতে’ পারে। তবে ওতানিকে নিয়ে গ্রকের দৃষ্টিভঙ্গি ভিন্ন। নবম ইনিংসে ব্যাটিং করার পরিস্থিতিতে বটের মতে, ‘শোহেই ওতানি, নিঃসন্দেহে সেরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By