বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ইরান গ্রেট এগেইন লেখা টুপি দিয়ে কি পরিকল্পনা করছেন ট্রাম্প

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F %E0%A6%8F%E0%A6%97%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE %E0%A6%9F%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাসের সেফ হোম থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ছবিতে তাঁকে ‘মেক ইরান গ্রেট এগেইন’ (ইরানকে আবার মহান করুন) লেখা এবং তাতে তাঁরই সই করা একটি টুপি হাতে দেখা যাচ্ছে। তাঁর এই টুপি ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও উগ্রপন্থী পররাষ্ট্রনীতির সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম গতকাল সোমবার (৫ জানুয়ারি) এক্সে (সাবেক টুইটার) ছবিটি পোস্ট করেন। এতে তিনি লিখেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দেশে-বিদেশে আরও শক্তিশালী করেছেন।

তিনি আরও লিখেছেন, ‘আমি আমেরিকান হিসেবে গর্বিত। ইরানের সেই সাহসী মানুষদের ঈশ্বর রক্ষা করুন, যাঁরা “স্বৈরাচারের” বিরুদ্ধে লড়াই করছে।’

ট্রাম্পের বিখ্যাত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (আমেরিকাকে আবার মহান করুন) স্লোগানকে পরিবর্তন করে এই টুপি বানানো হয়েছে। টুপিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি রয়েছে, যা সরাসরি ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দেয়।

গত রোববার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্টের নির্ধারিত উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ান’-এ ছবিটি তোলা হয়।

রিপাবলিকানপন্থী হিসেবে পরিচিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই টুপি মাথায় পরে গ্রাহাম বলেন, ‘আমি প্রার্থনা করি, ২০২৬ সাল যেন সেই বছর হয়, যখন আমরা ইরানকে আবারও মহান করতে পারব।’

গত রোববার ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়ে বলেছেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। তিনি সাংবাদিকদের বলেন, তারা যদি আগের মতো মানুষকে হত্যা করা শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা ‘খুব কঠিন আঘাত’ পাবে।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল। জবাবে ইরান দোহার একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে একটি যুদ্ধবিরতি হলেও গত সপ্তাহে ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠন করার চেষ্টা করে, তবে তিনি তাদের ‘ধুলায় মিশিয়ে দেবেন’।

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিতর্কিত অভিযানের পর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By