ইরানে টানা সপ্তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে মার্কিন হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরা শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে জানায়, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় দক্ষিণ ইরানের অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবিহীন হয়ে পড়েছেন। ইরানের জাতীয় পানি কোম্পানির দাবি, হামলায় পানি সরবরাহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, সর্বশেষ মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে, ইরানের হামলায় দেশটির দুটি বিদ্যুৎ ও পানি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা টানা সপ্তম রাতের অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতাসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);