শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ইরানের সেই পাহাড়ে কী আছে, যা ধ্বংস করতে চান ট্রাম্প

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:২১ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

ইরানের অন্যতম সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা ‘পিক্যাক্স মাউন্টেন’ ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি ইরানকে সতর্ক করে বলেন, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং শিগগিরই ওই স্থাপনায় হামলা চালানো হতে পারে।

‘দ্য হিউ হিউইট শো’ নামের একটি রেডিও অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি এই হুমকি দেন। তিনি বলেন, “আমরা পিক্যাক্স মাউন্টেন নিশ্চিহ্ন করে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।” একই সঙ্গে তিনি জানান, মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে স্থাপনাটির ওপর নজরদারি চালিয়ে আসছে।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প দাবি করেন, দেশটির পারমাণবিক সক্ষমতার পরিস্থিতি ভালো নয়। তিনি বলেন, “যখনই আমরা তাদের পারমাণবিক কার্যক্রমের কথা শুনি, তখনই তা ধ্বংস করে দিই। এ কারণেই তারা এখন এ বিষয়ে কথা বলতে চায় না।” ইরানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, “আজ রাতেও আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব এবং আগামীকালও তা অব্যাহত থাকবে। এ বিষয়ে তাদের কিছুই করার থাকবে না।”

পিক্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা হিসেবে পরিচিত। পাহাড়ের গভীরে নির্মিত এই সুড়ঙ্গ কমপ্লেক্সটি এতটাই শক্তিশালীভাবে সুরক্ষিত যে সামরিক বিশেষজ্ঞদের মতে, প্রচলিত বাংকার-বাস্টার অস্ত্র দিয়েও এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন। ট্রাম্প এখন সেই স্থাপনাকেই লক্ষ্যবস্তু করার দাবি করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টাপাল্টি ঘটনার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে চাপ আরও বাড়ছে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করছে।

তিনি আরও দাবি করেন, ট্যাক্স বা অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By