বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ইরানের সঙ্গে ফের নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:১১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81 %E0%A6%B9%E0%A6%9F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে আলোচনা চালিয়ে যেতে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে একই সঙ্গে তিনি তেহরানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আগের যুদ্ধবিরতি (সিজফায়ার) আর কার্যকর নেই।

শুক্রবার (১০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিনের প্রাণঘাতী হামলার পর কাতারের মধ্যস্থতাকারীরা কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে তেহরানে পৌঁছেছেন। তাদের লক্ষ্য, উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং উত্তেজনা কমানো।

এদিকে নতুন করে সংঘাত শুরুর পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত এমন এক সময়ে শুরু হয়েছে, যখন বিশ্ব ইতোমধ্যেই ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ সংকটের প্রভাব মোকাবিলা করছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানও জোরদার হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে একাধিক হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও অঞ্চলজুড়ে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By