মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেবে বিএনপি: তারেক রহমান

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AE%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে কৃষক, বেকার, নারী এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, কিছু দল বিএনপিকে ধোঁকা দেওয়ার অভিযোগ করলেও দেশের মানুষকে ধোঁকা দিয়ে বিএনপির কোনো লাভ নেই। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে।

তারেক রহমান কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বর্তমানে বেকার সমস্যাই দেশের অন্যতম সমস্যা। বিএনপি ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করবে। ঘরে বসে কাজ করা মা-বোনদের জন্য ক্ষুদ্র ব্যাংকঋণের ব্যবস্থা করা হবে এবং তাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকেন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা। ক্ষমতায় গেলে তাদের জন্য মাসিক সম্মানি ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তারেক রহমান জানান, বিএনপি প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চায় না। কারণ, মানুষের আগ্রহ থাকে সরকার জনগণের জন্য কী করবে। তিনি বলেন, অন্যের সমালোচনা বা গিবত করে মানুষের পেট ভরে না। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে দেওয়া ওয়াদাগুলো বাস্তবায়নে কাজ শুরু করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পরিস্থিতির যে পরিবর্তন হয়েছে, মানুষ সেই পরিবর্তন চায়। তারা চায় তাদের সন্তান ভালো শিক্ষা পাক, পরিবার ভালো থাকুক, এবং তারা নিরাপদে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারুক। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান। তিনি আরও বলেন, মা-বোনদের চিকিৎসার সুবিধার্থে ১ লাখ হেলথ কেয়ার তৈরি করা হবে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীসহ অনেকে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। রাত সাড়ে ৮টায় তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছালে মহাসড়কের ঢাকামুখী লেনে উৎসুক নেতা-কর্মীরা তাকে বহনকারী গাড়ি ঘিরে ধরেন। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By