শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপস ব্যবহারের নিয়ম জেনে নিন

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

দূর পাহাড়ি এলাকা, বিদেশ ভ্রমণ, ব্যস্ত শহর—যেকোনো জায়গায় হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক হারিয়ে গেলে বিপাকে পড়তে হয় অনেক ভ্রমণকারীকে। ঠিক সেই মুহূর্তে নেভিগেশনের কাজ বন্ধ হয়ে গেলে যাত্রা হয়ে যায় আরও জটিল। কিন্তু অনেকেই জানেন না, গুগল ম্যাপসে এমন একটি বিল্ট-ইন ফিচার রয়েছে যা ইন্টারনেট ছাড়াই আপনাকে পথ দেখাতে পারে—অফলাইন ম্যাপস।

গুগলের অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী, আগে থেকেই নির্দিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করে রাখলে যেকোনো সময়, যেকোনো জায়গায়—এমনকি মোবাইল ডেটা বন্ধ থাকলেও—আপনি সহজেই নেভিগেশন সুবিধা ব্যবহার করতে পারবেন। কারণ মানচিত্র ডাউনলোড করার পর অ্যাপটি ডেটা নয়, সরাসরি ফোনের জিপ্রিএসের ওপর নির্ভর করে।

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপস ব্যবহার করবেন যেভাবে

১. গুগল ম্যাপস অ্যাপ খুলে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
২. ‘অফলাইন ম্যাপস’ অপশন সিলেক্ট করুন।
৩. ‘চুজ ইউর ওউন ম্যাপ’-এ গিয়ে প্রয়োজন অনুযায়ী অঞ্চল জুম করে নির্ধারণ করুন।
৪. এরপর ‘ডাউনলোড’ চাপলেই সেই এলাকার ম্যাপ ডিভাইসে সেভ হয়ে যাবে।

ডাউনলোড করা ম্যাপ দিয়ে গাড়ির জন্য টার্ন-বাই-টার্ন নেভিগেশন পাওয়া যাবে, যদিও ট্রাফিক আপডেট, বিকল্প রুট বা পাবলিক ট্রান্সপোর্ট তথ্য অফলাইনে দেখা যাবে না।

ওয়াইফাই চালু থাকলে অফলাইন ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। তবে ভ্রমণের আগে একবার ম্যানুয়ালি চেক করে নিলে আরও নিরাপদ।

কখন সবচেয়ে বেশি কাজে লাগে অফলাইন ম্যাপ?

১. দুর্গম বা পাহাড়ি এলাকায়
২. গ্রামাঞ্চলে
৩. বিদেশ ভ্রমণে ডেটা রোমিং খরচ বাঁচাতে
৪. ভিড়পূর্ণ বাজার বা ভূগর্ভস্থ পার্কিংয়ে
৫. নেটওয়ার্ক ওঠানামা করলে

ইন্টারনেট বন্ধ থাকলেও ফোনের জিপিএস সবসময় সক্রিয় থাকে, তাই আগে ডাউনলোড করা মানচিত্র দিয়ে চলাচল একদম নিখুঁতভাবে করা যায়।

ভ্রমণের আগে প্রস্তুতি নেবেন যেভাবে

১. যাত্রার আগে ওয়াইফাই সংযোগে ম্যাপ ডাউনলোড করে নিন।

২. হোটেল, আশপাশের এলাকা এবং সম্ভাব্য যাত্রাপথসহ একটু বড় এলাকা সেভ করুন।

৩. অফলাইন ম্যাপ নিয়মিত আপডেট হচ্ছে কি না যাচাই করুন।

৪. ফোন চার্জে রাখুন—জিপিএস বেশি ব্যাটারি ব্যবহার করে।

৫. প্রয়োজনে এসডি কার্ডে ম্যাপ সেভ করুন, এতে ইন্টারনাল স্টোরেজ বাঁচে।

অফলাইন ম্যাপস কার্যকরভাবে ব্যবহার করার আরও কয়েকটি কৌশল

১. রুট আগেই অনলাইনে দেখে নিলে অফলাইনে আরও ভালো কাজ করে।

২. আলাদা ম্যাপগুলোর নাম বদলে রাখুন—যেমন “সিলেট ট্রিপ” বা “ঢাকা নর্থ”।

৩. শক্তিশালী ওয়াই-ফাই থাকলে ডাউনলোড করুন, অসম্পূর্ণ ম্যাপের ঝুঁকি কমে।

৪. আগে থেকে ‘সেভড প্লেসেস’ মার্ক করলে তা অফলাইনেও দেখা যাবে।

৫. খোলা আকাশে থাকলে জিপিএস সিগন্যাল সবচেয়ে ভালো পাওয়া যায়।

যে কারণে সমস্যায় পড়তে পারেন

১. ডাউনলোড করা এলাকার পরিধি যথেষ্ট বড় না হলে

২. ম্যাপের মেয়াদ শেষ হয়ে গেলে

৩. ফোনে স্টোরেজ কম থাকলে

৪. টানেল বা বদ্ধ স্থানে জিপিএস দুর্বল থাকে

৫. ট্রাফিক বা বাস-ট্রেনের মতো লাইভ ফিচারে প্রবেশের চেষ্টা করলে

এসব সমস্যার সমাধান সাধারণত ম্যাপ আপডেট করা বা বড় এলাকার ম্যাপ ডাউনলোডের মাধ্যমে হয়ে যায়।

গুগল ম্যাপসের অফলাইন ফিচার ভ্রমণকারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুবিধা—যা অনেকেই এখনও ব্যবহার করেন না। নেটওয়ার্কের উপর নির্ভরশীল না থেকে আগে থেকেই ম্যাপ ডাউনলোড করে রাখলে যেকোনও ভ্রমণই হয়ে ওঠে ঝামেলাহীন। সঠিক প্রস্তুতি থাকলে ইন্টারনেট ছাড়াই আপনার পথ হারানোর ভয় নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By