বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা

সীমু দা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১:৪০ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৯ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। ম্যাকাইয়ে দুই ইনিংস মিলিয়ে এর চেয়েও কম রান (৫১) খরচ করে নিয়েছেন ১০ উইকেট। বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের দারুণ পারফরম্যান্সকে ছাপিয়ে দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন এই অস্ট্রেলিয়ান পেসার।


ডারউইনে হারের পর স্বাভাবিকভাবেই হতাশ ছিল অস্ট্রেলিয়া শিবির। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অলআউট করে ইনিংস ও ৫১ রানের জয় তুলে নেয় তারা। এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টার্ক। প্রথম ইনিংসে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।


তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ডারউইনে বাংলাদেশের ভালো খেলার বিষয়টি স্বীকার করেছেন স্টার্ক। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো একটা সপ্তাহ গেছে। আমরা জানতাম, ডারউইনে আমরা নিজেদের সেরা ফর্মে ছিলাম না। বাংলাদেশ সত্যিই খুব ভালো খেলেছিল। তাদের কৃতিত্ব কোনোভাবেই খাটো করে দেখা যাবে না।’


স্টার্ক আরও বলেন, ‘এই সপ্তাহে আমরা নিজেদের কাছ থেকে যা আশা করেছিলাম, ঠিক সেটাই পেয়েছি, বিশেষ করে বল হাতে। এমন একটি উইকেট পেয়েছি, যেখানে বল করতে আমাদের বেশ সহায়তা করেছে।’


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By