শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন

রূপকথার গল্প লিখেছে ক্যারিবিয়ান দ্বীপদেশ কুরাসাও। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই ক্ষুদ্র দেশটি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়েছে। সবচেয়ে ছোট দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে নাম লিখিয়েছে তারা। একই দিনে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতিও। 

কনক্যাক্যাফ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ শেষ দিনে কিংস্টনে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ নিশ্চিত করে কুরাসাও। আর ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরার মিশন সফল করে হাইতি। তারা নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়েছে। 

মজার তথ্য হচ্ছে নিজ দেশে চলমান অস্থিরতার জেরে হাইতি বাধ্য হয়ে তাদের হোম ম্যাচ খেলেছে কুরাসাওয়ে। সেখানেই মিলেছে বিশ্বকাপের টিকিট।

দিনের আরেক গুরুত্বপূর্ণ লড়াইয়ে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে শেষ অটোমেটিক স্পটটি দখল করেছে পানামা। 

আগামী বছর প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আর সেই বিশাল আসরে সবচেয়ে ছোট দেশ হিসেবে জায়গা করে নিয়েছে কুরাসাও। এর আগে সর্বনিম্ন জনসংখ্যার দেশ হিসেবে রেকর্ডটি ছিল আইসল্যান্ডের। ২০১৮ বিশ্বকাপের সময় তাদের জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৫০ হাজার।

‘ব্লু ওয়েভ’ নামে পরিচিত কুরাসাও ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By