শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওর আড়ালে ম্যালওয়্যার ইনস্টল, প্রতিকারে ৩ উপায়

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে ম্যালওয়্যার ছড়ানোর একটি আন্তর্জাতিক চক্র শনাক্ত করেছে চেক পয়েন্ট রিসার্চ (সিপিআর)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউটিউব ঘোস্ট নেটওয়ার্ক’ নামে পরিচিত এই চক্রটি বহু বছর ধরে ভুয়া ও হ্যাকড ইউটিউব অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করাচ্ছিল।

যে কৌশলে তারা এই প্রতারণা করতো

চক্রটি সাধারণ শিক্ষামূলক মনে হওয়া টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে ম্যালওয়্যার ছড়াত। ভিডিওতে সফটওয়্যার ক্র্যাক, গেম হ্যাক বা প্রযুক্তিগত কৌশল শেখানো হতো। ভিডিওর বিবরণ বা মন্তব্যে থাকা লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীর ডিভাইসে র‍্যাডাম্যানথিস, লুমা ও অন্যান্য ইনফোস্টিলার ম্যালওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যেত।

চক্রটি নিজেদের কার্যক্রম লুকানোর জন্য একাধিক ভুয়া ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করেছিল। এক অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোডের পর, অন্যগুলো থেকে প্রশংসাসূচক মন্তব্য করা হতো, যাতে ভিডিওটি বিশ্বাসযোগ্য মনে হয়। এর ফলে কিছু অ্যাকাউন্ট বন্ধ হলেও, নতুন বা সক্রিয় অ্যাকাউন্ট দিয়ে ম্যালওয়্যার ছড়ানো অব্যাহত থাকতো।

গুগলের পদক্ষেপ

চেক পয়েন্ট রিসার্চ বিষয়টি গুগলকে জানালে, ইউটিউব কর্তৃপক্ষ ৩,০০০-এর বেশি ক্ষতিকর ভিডিও সরিয়ে এবং সংশ্লিষ্ট কিছু ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে।

প্রতারণা এড়াতে ব্যবহারকারীদের জন্য ৩টি সতর্কতা

১. অজানা লিঙ্কে ক্লিক করা বা অচেনা ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

২. বিনামূল্যের সফটওয়্যার, ক্র্যাকড অ্যাপ বা গেম হ্যাক ভিডিও থেকে দূরে থাকুন।

৩. ব্যক্তিগত তথ্য ও ডিভাইস সুরক্ষিত রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By