সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষার মানোন্নয়নে চুক্তি সই

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে অংশীদারত্ব চুক্তি সই করেছে।

শনিবার (১ নভেম্বর) ইউজিসি জানায় বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে সম্প্রতি এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

ইউজিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশীদারত্ব চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, অ্যাকাডেমিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে হিট প্রকল্পকে সহায়তা করবে। এই সহযোগিতা বাংলাদেশের সরকারের উচ্চশিক্ষা খাতের বৈশ্বিক মানের সঙ্গে সংযোগ বাড়াতে এবং একটি টেকসই পেশাদার উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার ও হাউস অব লর্ডসের সদস্য বারনেস ওয়েন্ডি আলেকজান্দার, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। চুক্তি সই অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মাসুমা হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের শিক্ষা প্রধান তৌফিক হাসান এবং হিটের উপ-প্রকল্প পরিচালক মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।  

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারত্ব চুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার যাত্রায় একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমরা বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের অ্যাডভান্স হায়ার এডুকেশনের সঙ্গে মিলে নেতৃত্ব, শিক্ষার উৎকর্ষ সাধন এবং প্রাতিষ্ঠানিক মান বৃদ্ধির জন্য বিনিয়োগ করছি, যা একটি বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করতে সহায়ক হবে।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘ইউজিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের অংশীদারত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের উন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই চুক্তি সেই প্রতিশ্রুতিকে দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার পথ উন্মুক্ত করবে।’

অনুষ্ঠানের আয়োজক বারোনেস রোজি উইন্টারটন বলেন, ‘এই অংশীদারত্ব যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিফলন—যেখানে শিক্ষা জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতুবন্ধন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By