সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আ.লীগ-জামায়াত নিয়ে নতুন বিতর্কের সূচনা, জানালেন সাবেক উপদেষ্টা

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9 %E0%A6%A4%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9C %E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE

সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দ্য উইক-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একে অপরের পরিপূরক রাজনৈতিক শক্তি। একে অপরের অস্তিত্বের ওপরই এ দুটি দলের রাজনীতি টিকে আছে বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, “জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের অল্টার ইগো। অর্থাৎ, আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।” তিনি এই ধরনের আদর্শিক দ্বিমেরু রাজনীতিকে বাংলাদেশের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন।

২৭ বছর বয়সী এই ছাত্রনেতা সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ, নির্বাচনে অংশ না নেওয়া এবং কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার কারণও ব্যাখ্যা করেন। তিনি জানান, এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও পরিকল্পনা নেই।

মাহফুজ আলম বলেন, “আমি মনে করি, এটি সঠিক সময় নয়। বিশেষ করে এনসিপি-জামায়াত জোটের কারণে আমি এনসিপিতে যোগ দিচ্ছি না। এটি আমার একটি পরিষ্কার অবস্থান।” তিনি আরও বলেন, জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান ও আদর্শ বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তাদের বর্তমান অবস্থায় চাই না। তারা নিজেদের পরিবর্তন করতে পারে, এরপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে।”

এনসিপিতে যোগ না দেওয়ার বিষয়ে দ্য উইক-এর এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, এনসিপি-জামায়াত জোট গঠনের বিষয়টি কোনো ধরনের স্বচ্ছ ও সঠিক বোঝাপড়ার মাধ্যমে হয়নি। এমনকি দলের ভেতরেও অনেক নেতা এ বিষয়ে অবগত ছিলেন না।

তিনি বলেন, “এক সন্ধ্যায় এনসিপির অনেক নেতাই জানতেন না যে এমন একটি জোট হতে যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি।”

মাহফুজ আলমের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় জোট ও আদর্শিক রাজনীতি নিয়ে তার মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By