মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আ.লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ 

সীমু দা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E2%80%98%E0%A6%A8%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কার কথা উল্লেখ করে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেন তারা।

মঙ্গলবার (২৩ জুন) গাইবান্ধা জেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান লিপন, জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কিংবা গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যে কোনো ধরনের অপচেষ্টা হলে তা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তাই যেকোনো অপতৎপরতা মোকাবিলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।

বক্তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজন হলে বিএনপির নেতাকর্মীরা সর্বদা মাঠে থাকবে এবং যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি প্রতিরোধে ভূমিকা রাখবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By