মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি: তারেক রহমান

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে ঢুকে সোজা চলে যান দোতলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম দিয়ে বলেন, শুধু এতটুকুই বলব—আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সাজসাজ রব ওঠে নয়াপল্টনের কার্যালয়ে। বিকাল তিনটার দিকে তার আসার কথা থাকলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে ঢুকতে সময় লেগে যায় বেশি। ৪টার দিকে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

এসময় তারেক রহমান বলেন, ‘এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখব। শুধু এতোটুকু বলবো- যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।’

তারেক রহমান বলেন, ‘যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।’

এসময় মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, সকলে ভালো থাকবেন, আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউর বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকেল ৪টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এসময় তারেক রহমানকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলটির নেতাকর্মীরা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By