মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন

সীমু দা
রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
%E0%A6%86 %E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান।

রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় জামায়াতের আমির ঢাকা-১০ আসন ছাড়েননি।

রাশেদ খান বলেন, এ বিষয়ে সাংবাদিকরা জামায়াতের আমিরকে প্রশ্ন করলে তিনি প্রকৃত তথ্য জানাতে পারবেন। তার ভাষ্য, বিষয়টি এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের অনেকেই জানেন। যদিও রাজনৈতিক কারণে কেউ কেউ বিষয়টি অস্বীকার করতে পারেন।

তিনি আরও দাবি করেন, একটি সূত্র ধরে তিনি আসিফ মাহমুদ ও তার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির তথ্য পেয়েছিলেন। এ নিয়ে তিনি একজন উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছিলেন বলেও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও বলেন, ডিসি নিয়োগ-সংক্রান্ত বিতর্কিত ঘটনাগুলোও সত্য এবং সেখানে এনসিপির কয়েকজন নেতার সম্পৃক্ততা ছিল বলে তিনি বিভিন্ন সূত্র থেকে তথ্য পেয়েছেন। একই সঙ্গে তিনি এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলেন।

তার দাবি, প্রশাসক মোহাম্মদ এজাজের নিয়োগে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রভাব ছিল এবং তার মাধ্যমে অর্জিত অর্থ এনসিপির বিভিন্ন পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও অভিযোগ করেন, দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দুর্নীতির সঙ্গে জড়িত।

রাশেদ খান একটি পুরোনো অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, সারজিস আলমকে ঘিরে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। ওই ঘটনায় এক নারী কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি শহীদ ওসমান হাদির বক্তব্যের প্রসঙ্গ তুলে দাবি করেন, এনসিপির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে দুর্নীতির বিষয়টিও ছিল। এ নিয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান তিনি।

তবে রাশেদ খানের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By