সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ
কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

সীমু দা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2 %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ঢাকার সাভারের আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় ৯৫ শতাংশ দগ্ধ স্টক লট ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার সিদ্দিক ভেন্ডার গ্রামে। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন এবং ঘটনাস্থলের কক্ষে একাই বসবাস করতেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

স্থানীয় প্রতিবেশী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে মিজানুরের কক্ষে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘরের ভেতরে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

আরেক প্রতিবেশী সবুজ মিয়া বলেন, মিজানুর রহমান কক্ষে একাই থাকতেন। ঘটনার পর তার ব্যবহৃত মোবাইল ফোন ও চার্জার পোড়া অবস্থায় পাওয়া যায়। আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “মিজানুর রহমান দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মোবাইল ফোন বিস্ফোরিত হলে তিনি গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।”

এদিকে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, অতিরিক্ত তাপমাত্রা বা ওভারহিটিংয়ের কারণে অনেক সময় মোবাইল ফোন কিংবা চার্জারে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, গত শনিবার রাত ১২টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলীমের ভাড়া বাড়িতে দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ব্যবহার করছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। এ সময় হঠাৎ বিকট শব্দে মোবাইল ফোন দুটি বিস্ফোরিত হলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By