ঢাকার আশুলিয়ায় সচেতনতা বৃদ্ধিতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে র্যালী করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৯ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়ার চৌরাস্তা থেকে শুরু হয়ে সরকার মার্কেট গিয়ে র্যালীটি শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী আমীনুল ইসলাম দুলাল মীর, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লা,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম মণ্ডল, বিএনপি নেতা আহসানুল্লাহ ভূইয়া এবং ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. জসিম হোসেন।
বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তীর নয়, একটি পরিবার ও পুরো সমাজের জন্য ভয়াবহ হুমকি। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এছাড়াও এই র্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন।
এসময় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
বাপ্পি/সা.এ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);