মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আশুলিয়ায় আলেম সমাজের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর আলোচনা সভা

সীমু দা
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B2%E0%A7%87%E0%A6%AE %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

সাভারের আশুলিয়ায় সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ ধামসোনা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আলেম সমাজের সঙ্গে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত এলাহী কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো.ইসরাফিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয়ভাবে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী (দা. বা.)। এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ওলামা পরিষদের সভাপতি ইলিয়াস আহমেদ কাশেমী, স্থানীয় মসজিদের খতিব, মুফতি, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আলেম সমাজের ঐক্য ও দিকনির্দেশনা থাকলে সমাজে শৃঙ্খলা, নৈতিকতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

এসময় বক্তব্যে ইসরাফিল হোসেন বলেন, তিনি ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হলে তিনি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেবেন বলে জানান। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের জরুরি সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো।

শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By