বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

আশা হারাবেন না, এই দল আপনাকে কখনো হতাশ করবে না: মেসি

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%A6 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সাড়ে তিন বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের দুয়ারে দাঁড়িয়ে লিওনেল মেসির দল। আগামী রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

সেমিফাইনালের রোমাঞ্চকর জয়ের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর যে কথা বলেছিলেন, সেটিই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর মেসি বলেছিলেন, ‘আশা হারাবেন না, এই দল আপনাকে কখনো হতাশ করবে না।’ ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরও সেই একই বার্তা দেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ‘সমর্থকদের বলছি, কাতারে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। এটা উপভোগ করুন। এই দল কখনও আপনাদের হতাশ করবে না।’

বিশ্বকাপের এবারের যাত্রা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন তিনি। মেসি বলেন, ‘এই বিশ্বকাপটা একদম পাগলাটে গেছে। আরেকটা বিশ্বকাপ ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য একটা ব্যাপার।’

ইংল্যান্ডের বিপক্ষে এই জয় আর্জেন্টিনার কাছে সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটও এই ম্যাচকে বাড়তি আবেগের রঙ দেয়। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এরপর বিশ্বকাপের মঞ্চে দুই দলের প্রতিটি লড়াইই বিশেষ গুরুত্ব পেয়েছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ, ১৯৯৮ সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ড, ২০০২ সালে বেকহ্যামের পেনাল্টিতে ইংল্যান্ডের জয় কিংবা ১৯৬৬ বিশ্বকাপে আন্তোনিও রাত্তিনের বিতর্কিত লাল কার্ড—সব মিলিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা।

সেই ঐতিহাসিক প্রতিপক্ষের বিপক্ষে এবারও শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। দলের দুই গোলই এসেছে মেসির তৈরি করা সুযোগ থেকে। ফলে এই জয় আর্জেন্টাইন অধিনায়কের কাছে ছিল অন্যরকম আবেগের।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটা শুধু একটা ফুটবল ম্যাচ হলেও, জাতীয় সংগীত শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা বিশেষ কিছু অনুভব করেছি। এটা শুধু আরেকটা জয় ছিল না। আর্জেন্টিনার মানুষ এই জয়টা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিল।’

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে রোববার স্পেনের বিপক্ষে মাঠে নামবে মেসির দল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By