শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:১০ পূর্বাহ্ন

বাবাদের সারাজীবনের পরিশ্রম, ত্যাগ আর অব্যক্ত যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’। যা প্রকাশের পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। পরিবারের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া বাবার অদৃশ্য সংগ্রাম—নাটকটি সেই বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে।

নাটকে দেখানো হয়েছে, যে বাবা একসময় পরিবারকে আগলে রাখেন, বয়স ও সময়ের চাপে ভেঙে পড়লে সেই মানুষটিকেই অনেকে বোঝা ভাবতে শুরু করে। অথচ বাবারা কখনও অভিযোগ করেন না—তাই তাদের কষ্টটাও অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়।

প্রকাশের প্রথম ৬ দিনেই নাটকটি ইউটিউবে ১৯ লাখের বেশি দর্শক ভিউ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে চলছে আলোচনা।

ইকসান রনির নির্মাণে নাটকটিতে বাবা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদি, শিরিন আলম, শেখ স্বপ্না, ফাইজুল কবির রথি, নাহার নওরিন, রকি খান, আর সি অরণ্য, কাঁকন চৌধুরী, আবু রায়হান প্রমুখ।নির্মাতা ইকসান রনি বলেন, ‘এটা শুধু একটা নাটক না, এটা বাস্তবতা। এটি আমার খুব কাছের ও ভালোবাসার গল্প। যাকে ভেবে গল্পটি লিখেছি, তাকে নাটকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। বাস্তবে সে আর বেঁচে নেই, কিন্তু আমার হৃদয়ে আছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।’

টেলিভিশনে প্রচারের পর নাটকটি উন্মুক্ত হয়েছে কেএসআই নামের ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By