জনগণের কাছে আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি দেখছি না। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই।”
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেসসচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। তারা দাবি করছেন- তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এসব বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীর কাছে ভুল বার্তা দিচ্ছেন এবং পরিস্থিতিকে আরও ভয়ংকর করে তুলছেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, “এ অবস্থায় বাংলাদেশের মানুষ কেন তাদের গ্রহণ করবে?”
শফিকুল আলম আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। বর্তমানে মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য উল্লেখ করে প্রেসসচিব বলেন, জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);