রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩

আলীকদমে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি স্বাস্থ্য ক্যাম্প স্থাপন

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%95%E0%A6%A6%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%B0%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা কুরুকপাতায় হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) থেকেই এই অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা কুরুকপাতা ইউনিয়নে হাম- রুবেলা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি শনিবার (২৫ এপ্রিল) সকালে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মো. শাহীন চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র অফিসার ডা. মো. ইশতিয়াক এবং আলীকদম উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালামসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, “পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে হাম-রুবেলার প্রকোপ নিয়ন্ত্রণে সরকার বদ্ধ পরিকর। আলীকদমের কুরুকপাতা বাজারে আজ থেকেই অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প কার্যকর করা হচ্ছে । প্রতিদিন হাসপাতালের একটি বিশেষ মেডিকেল টিম সেখানে অবস্থান করে পাড়ায় পাড়ায় চিকিৎসাসেবা প্রদান করবে। যতদিন প্রয়োজন হবে, ততদিন ওই এলাকায় এই অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প সেবা দিবে। তিনি জানান, ইতিমধ্যে ৭১ জন বাচ্চা আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছে, বর্তমানে ২৭ জন ভর্তি রয়েছে।

আলোচনা সভা শেষে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ হাসানের নেতৃত্বে দুই জন চিকিৎসক, তিন জন নার্স এবং এক জন মেডিকেল সহকারীর একটি বিশেষ দল কুরুকপাতার দুর্গম এলাকার উদ্দেশ্যে রওনা হন। এই দলটি সেখানে অস্থায়ী ক্যাম্পে থেকে আক্রান্তদের চিকিৎসা ও টিকাদান কার্যক্রম তদারকি করবে।

সিভিল সার্জন জানান, সাধারণ টিকাদান কর্মসূচির পাশাপাশি এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে আক্রান্ত এলাকার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। এদিকে, স্থানীয় সূত্র জানায়, আলীকদমের দুর্গম পাহাড়ী এলাকায় কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকায় চিকিৎসার অভাবে হাম-রুবেলা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্তদের বেশির ভাগই কুরুকপাতা ইউনিয়নের। ইতিমধ্যে হাম- রুবেলার লক্ষন নিয়ে ওই এলাকায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। সভায় বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি আশ্বাস দেন যে, ভবিষ্যতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও জনবল আরও বৃদ্ধি করা হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By