মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগে স্কালোনির কড়া জবাব

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC

আর্জেন্টিনাকে ঘিরে ‘বিশেষ সুবিধা’ পাওয়ার অভিযোগ নতুন নয়। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন আলোচনা দেখা যায়। তবে এবার বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনেই এ বিষয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা টুর্নামেন্টে বিশেষ সুবিধা পাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘এর সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন, তাহলেই এসব নিয়ে ভাবতে হবে না।’

তিনি বলেন, বর্তমান সময়ে লাইক, কমেন্ট ও শেয়ারের প্রতিযোগিতায় ভিত্তিহীন তথ্যও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় একটি ছোট বিষয়কে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়, যাতে একটি দলের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যায়।

স্কালোনির ভাষায়, ‘এখন যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে। ছোট একটি বিষয়কে বড় করে দেখানো খুব সহজ। আমার মনে হয়, এসব বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’

আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়; বরং পুরো দলের কঠোর পরিশ্রমের অর্জন। তারকা ফুটবলার লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—প্রত্যেকের অবদানেই এই সাফল্য এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দুই দিকের কথাও তুলে ধরেন স্কালোনি। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনি যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। তবে আমরা এসব নিয়ে কোনো মনোযোগ দিচ্ছি না।’

উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By