আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও ২০ নেতার বহিষ্কার, স্থগিত ও অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও নাটোর জেলার বিভিন্ন ইউনিটের মোট ১২ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদন বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া একই অভিযোগে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, সিরাজগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন ইউনিটের ছয় নেতার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, নাটোর জেলার গুরুদাসপুর পৌর বিএনপি ও ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দেওয়া অব্যাহতির আদেশও আবেদন বিবেচনায় ১ জানুয়ারি প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে আবেদন যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);