রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাতে এ তথ্য জানান মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, দায়িত্বে অবহেলার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের প্রত্যাহারসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ধরনের প্রটোকল ছাড়াই রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বের হন। এ সময় কয়েকটি এলাকায় বর্জ্য অপসারণে ধীরগতি ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);