মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আরও ৫ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A7%AB %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু’র হাত ধরে বিএনপিতে এই যোগদান করেন তারা।

দোয়া মাহফিলে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ. মান্নান খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আলমগীর বেপারী।

এ সময় তাদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলের আদর্শ ও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও শক্তিশালী করতেই এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By