সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আরও ১০ আসন পেতে যাচ্ছে এনসিপি

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AC%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%AF%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%A6 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে আসন বণ্টনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও প্রায় ১০টি আসন পেতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মোট প্রায় ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এনসিপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও বাড়তি আসনগুলো কোন কোন এলাকায় হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট প্রাথমিকভাবে আসন সমঝোতার তথ্য প্রকাশ করে। ওই সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফতে মজলিস ১০টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে বলে জানানো হয়। 

এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জোটে না থাকার ঘোষণা দেওয়ায় শরিক দলগুলোর মধ্যে ওই আসনগুলো পুনর্বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে এনসিপির আসনসংখ্যা বাড়তে পারে বলে আলোচনা চলছে।

এনসিপির চূড়ান্ত হওয়া ২৭টি আসনের মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সিগঞ্জ-২, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০, গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩।

দলীয় সূত্র বলছে, ইসলামী আন্দোলনের বাদ পড়া আসনগুলো নিয়ে শরিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে এবং শিগগিরই নতুন সমঝোতা চূড়ান্ত হতে পারে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By