বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

‘আমি স্পষ্ট করে বলতে চাই, ফাইনাল আমরাই জিতব’

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%AC

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর উচ্ছ্বাস লুকাতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষেই শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, ‘ফাইনালও আমরা জিতব।’

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে ম্যাচের শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বর্তমান চ্যাম্পিয়নরা।

৮৫ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বলে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্টিনেজ। মাত্র সাত মিনিটের ব্যবধানে ম্যাচ ঘুরিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। এই জয় আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেই দিন আমি বলেছিলাম, এই ছেলেরা সবসময় আমাকে বিস্মিত করে।’

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘আমার কণ্ঠ ভেঙে আসছে, কারণ আজ এখানে অনেক কিছুর দেখা মিলেছে। দলীয় প্রচেষ্টা, ভ্রাতৃত্ব, কখনও হাল না ছাড়ার মানসিকতা এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার দৃঢ়তা- সবকিছুই ছিল।’

নিজের খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা ফাইনাল জিতব। তবে এই দলকে এর চেয়ে বেশি আর কী করতে হবে? তারা আমাকে আবেগপ্রবণ করে ফেলেছে। আমার বেশি কিছু বলার নেই। সব কৃতিত্ব কেবলই তাদের।’

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বিশ্বকাপ ধরে রাখার মিশনে এবার আর মাত্র একটি জয় দূরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By