শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আমি কোটার অভিনেত্রী না: রুনা খান

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

কোটা নাকি মেধার জয়, রাজনীতির বাইরে শোবিজেও এই প্রশ্নটা বেশ পুরনো। যদিও এর সঠিক উত্তর সচরাচর মেলে না। অনেকে সাহস করে প্রসঙ্গটি নিয়ে কথাও বলে না।

এবার বললেন সাহসটি দেখালেন রুনা খান। যেমনটা এরমধ্যে তিনি সাহস দেখিয়েছেন ফিটনেস ও পোশাকেও। সৈকত সালাহউদ্দিনের সঞ্চালনায় সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্টার ডায়েরি’তে হাজির হয়ে এ প্রসঙ্গে বিস্তারিত বলেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘নাটকের অভিনেত্রীদের মধ্যে গত ২০ বছরে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা পরিচালকের স্ত্রী অথবা প্রেমিকা কোটায় প্রতিষ্ঠা পেয়েছেন। আমি কোটার অভিনেত্রী না।’ রুনা খান সঞ্চালক জানিয়েছেন, রুনা খান কোটা নাকি মেধা- এই প্রসঙ্গে বিস্তারিত কথা বলেছেন বেশ সাহসের সঙ্গে। অভিনেত্রীর পোশাক নিয়ে সমালোচনার প্রসঙ্গও এড়াননি। অকপট বললেন, ‘যাদের কর্মপদ্ধতি অশালীন, তাদের আবার পোশাকের অশালীন-শালীন নিয়ে মন্তব্য করা সাজে না!’আলোচনায় আরও উঠে এসেছে থিয়েটার, সিনেমা, নাটক ও তাকে ঘিরে নানাবিধ বিতর্ক বিষয়ে। জানালেন, শাকিব খানের ভক্তরা নাকি বুঝেন না, আসলে কী নিয়ে গর্ব করা উচিত কী নিয়ে নয়। সালমান শাহের কারণে সিনেমা দেখা বন্ধ হয়ে গিয়েছিলো সে কথাও বলেছেন শোতে।

‘স্টার ডায়েরি’র এই পর্বটি উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত দশটায়, আইজ অন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে। রুনা খান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By