রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

‘আমার আব্বা’ বইটি নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামী চিন্তাবিদ মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত গ্রন্থ ‘আমার আব্বা’-এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল (২৭ জুন ২০২৬) শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে।

লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রণীত এ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ সময় ইতহাসবিদ তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহ’র সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা তুলে ধরা হয় । আলোচকরা তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা’ রক্তস্নাত পলাশী, (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ.)’ এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি সৈয়দ সুলতান’-এর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন। এছাড়াও ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণাধর্মী গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটিতে মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম ও ইসলামী চিন্তাধারার মূল্যবান দিকসমূহ তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। সামাজিক অবক্ষয়ের এই মুহুর্তে একজন সন্তান তার লেখক পিতাকে কেবল ধারনই করেননি, বরং পিতার জীবন কর্ম নিয়ে ৫৬০ পৃষ্টার বৃহৎ গ্রন্থ রচনা করেছেন । বিশিষ্ট লেখক গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ’র লিখিক এই গ্রন্থটি বাংলা সাহিত্যে এই বিরল ঘটনা আমাদের দিকভ্রান্ত আগামী প্রজন্মের পথের দিশা হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে তরফরত্ন ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্মরণ এবং তাঁদের কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন নাট্যকার কবি জালাল উদ্দীন রুমি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবুল হোসেন সংসদ সদস্য, সিলেট-৫ ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সচিব আনোয়ার হোসেন চৌধুরী লেখক ও গবেষক- ব্যবস্থাপনা পরিচালক, SME ফাউন্ডেশন সচিব জালাল আহমেদ চেয়ারম্যান- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, মাওলানা শাহ নজরুল ইসলাম বিশিষ্ট লেখক গবেষক ও পরিচালক- বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ একাডেমী, মাওলানা আরিফ উদ্দীন মারুফ আরব বিশ্বের জনপ্রিয় লেখক বিশিষ্ট গবেষক বহু গ্রন্থ প্রণেতা ও প্রধান পরিচালক, জামিয়া ইকরা বাংলাদেশ, কাজী তোফায়েল আহমদ বিশিষ্ট সাংবাদিক ও লেখক সম্পাদক দৈনিক দেশবার্তা, পীরজাদা সৈয়দ মুহাম্মাদ এহসান বিশিষ্ট লেখক- চিন্তক আলেমেদীন মাছিহাতা দরবার শরীফ · আহমদ বদরুদ্দীন খান, সম্পাদক মাসিক মদীনা, অ্যাডভোকেট আব্দুল কদ্দুস বাদল- বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ, অ্যাডভোকেট আবুল কালাম আযাদ সাধারণ সম্পাদক- বাহুবল উন্নয়ন ফোরাম, জনাব তোফায়েল গাজ্জালী সহ-সম্পাদক, দৈনিক যুগান্তর, মুফতি এনায়েতুল্লাহ সহ-সম্পাদক, বার্তা-২৪, মাওলানা মনজুরে মওলা অধ্যক্ষ, আল-আযহার ইনস্টিটিউট,অধ্যাপক আব্দুল করিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাওলানা খালেদ সানাউল্লাহ সম্পাদক- হেরার জ্যোতি সাহিত্য পত্রিকা, ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম, প্রমুখ ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By