মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবো: কেপ ভার্দের প্রেসিডেন্ট

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A7%A7 %E0%A7%A6 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8B %E0%A6%95%E0%A7%87%E0%A6%AA %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়তে পারে তার দেশের দল।

মাত্র সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে। অভিষেক আসরেই তারা চমক দেখিয়ে কঠিন গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে শেষ ৩২-এ ওঠে আফ্রিকার এই দেশটি।

এমন সাফল্যের পর দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে নেভেস বলেন, “আমার বিশ্বাস, আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব।”

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। অনেক সময় যেসব দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের প্রবল ইচ্ছা থাকে, তারা অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারে।”

নেভেসের মতে, আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচ কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানের একটি স্বাভাবিক ধারাবাহিকতা। তিনি বলেন, “আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ইতিহাস নিজেরাই লেখার জন্য। সেই যাত্রায় এবার আমাদের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ।

একই আত্মবিশ্বাস, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই আমরা আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামব। আমাদের লক্ষ্য পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করা।”

বিশ্বকাপের অন্যতম অঘটন সৃষ্টিকারী দল হিসেবে ইতোমধ্যেই নজর কেড়েছে কেপ ভার্দে। তাই আর্জেন্টিনার বিপক্ষে তাদের এই লড়াই ঘিরেও ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের বহুল প্রতীক্ষিত রাউন্ড অব ৩২-এর এই ম্যাচ।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By