বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আবু সাঈদ জুলাই আন্দোলনে নেমেছিল তারেক রহমানের ডাকে: রাকিব

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%88%E0%A6%A6 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়ার ক্ষেত্রে শহীদ আবু সাঈদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছিলেন। তার ভাষ্য, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও আবু সাঈদ অংশ নিতেন এবং সেসব কর্মসূচির ছবি ও তথ্য নিজের ফেসবুকেও প্রকাশ করতেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৬টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটসংলগ্ন ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম ও ইসলামী ছাত্রশিবিরের সমালোচনা করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, একটি ছাত্র সংগঠন দাবি করে তারা লেজুড়ভিত্তিক রাজনীতি করে না এবং জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। কিন্তু বাস্তবে ছাত্রশিবিরের পদে থেকে পরবর্তীতে জামায়াতে যোগ দিয়েছেন অনেকে। তার দাবি, তারা দীর্ঘদিন ধরেই এ ধরনের দ্বিমুখী অবস্থান নিয়ে রাজনীতি করছে।

তিনি বলেন, নানা প্রতিকূলতা ও অপপ্রচারের মধ্যেও ছাত্রদল তারেক রহমানের আদর্শ ও আচরণ ধারণ করে দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাবে।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক ইউনিটে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত পাঁচ মাস ধরে জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দিন-রাত কাজ করে যাচ্ছে। তার ভাষ্য, গত দুই দশকে তারেক রহমানই সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক।

এইচএসসি পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে রাকিবুল ইসলাম রাকিব বলেন, অল্পসংখ্যক পরীক্ষার্থীকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। তার অভিযোগ, এর পেছনে ছাত্রলীগের ভূমিকা ছিল।

তিনি আরও অভিযোগ করেন, একটি ‘গোপন সংগঠন’ ছাত্রদলের শীর্ষ নেতাদের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে এ ধরনের প্রচারণায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি বলেও দাবি করেন তিনি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By