শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আবাহনীকে হারালেও ফকিরেরপুলের কাছে ধরাশায়ী মোহামেডান!

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল লিগে আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং। কিন্তু আজ শনিবার ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে ধরাশায়ী হতে হয়েছে ঐতিহ্যবাহী দলকে। ২-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের মোহামেডান।

শনিবার মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডানকে হারানো ম্যাচের দুই গোলদাতা ছিলেন ইরফান হোসেন ও ওয়াতারা বেন ইবরাহীম। 

আগের মৌসুমে লিগে মোহামেডানকে হারিয়ে প্রথম চমক দেখায় ফকিরেরপুল। কুমিল্লায় ১-০ গোলে সেবার জয় পেয়েছিল নবাগত দলটি। পরের লেগে অবশ্য তাদেরকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করে মোহামেডান। 

প্রথমার্ধে আজ কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে জটলার মধ্য থেকে গোল করে ফকিরেরপুলকে এগিয়ে দেন ইরফান হোসেন। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে ফকিরেরপুলের সামনে। কিন্তু বিপদ হওয়ার আগেই বল ক্লিয়ার করেন মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান। 

৬১ মিনিটে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের মধ্য থেকে বল নিয়ে বেরিয়ে যান ওয়াতারা বেন ইব্রাহীম। এরপর বক্সে ঢুকে আরিয়ান হোসেনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলমুখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন আইভরিকোস্টের এই ফরোয়ার্ড। তাতে ২-০ গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। 

৬৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন ইব্রাহীম। দুর্ভাগ্য বল শট ফিস্ট করে তাকে গোলবঞ্চিত করেন সাকিব। জোড়া গোলে এগিয়ে গিয়ে মোহামেডানকে আরও চেপে ধরে ফকিরেরপুল। ৬৬ মিনিটে মোস্তফা কারাবার শট সহজেই তালুবন্দী করেন সাকিব। 

৭৫ মিনিটে  ভালো আক্রমণ শাণায় মোহামেডান। কিন্তু  ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আরিফের শট বাইরের জাল কাঁপায়। ৮৩ মিনিটে আরিফের উড়িয়ে মারা বলে ওভারহেড কিক নেন মোহামেডানের বার্নার্ড মরিসন। সেটিও বেরিয়ে যায় পোস্টের ডানপাশ ঘেঁষে। 

দিনের অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন । 

আজকের জয়ে ৪ পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে টেবিলের আটে উঠে এসেছে ফকিরেরপুল। সমান পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মোহামেডান। পুলিশের সঙ্গে এক পয়েন্ট পেয়ে তিনে স্থান হয়েছে ব্রাদার্স ইউনিয়নের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By