রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আবারও ২০২২ বিশ্বকাপের সেই প্রশ্নের সামনে আর্জেন্টিনা কোচ

সীমু দা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:১০ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9A

সমস্যাটা নতুন নয়। ২০২২ বিশ্বকাপেও একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সাড়ে তিন বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই একই বিতর্কে আবারও পড়েছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের আগে একাদশ নির্বাচন নিয়ে নতুন করে হিসাব কষতে হচ্ছে স্কালোনিকে।

বুধবার মূল একাদশের খেলোয়াড়রা শুধু জিম সেশনে অংশ নেন। বৃহস্পতিবার তারা মাঠে অনুশীলনে ফেরেন। প্রথম ম্যাচে আক্রমণভাগে শুরু করেছিলেন লাউতারো মার্তিনেজ, যাকে ৫৫ মিনিটে বদলি করেন হুলিয়ান আলভারেজ।

বিশ্বকাপ শুরুর আগে নিয়মিত প্রথম পছন্দ ছিলেন আলভারেজ। তবে আলজেরিয়ার বিপক্ষে স্কালোনি ভরসা রাখেন মার্তিনেজের ওপর। বিষয়টি অনেকের মনে ফিরিয়ে আনে ২০২২ বিশ্বকাপের স্মৃতি, যেখানে শুরুতে মার্তিনেজ প্রথম পছন্দ থাকলেও পরে আলভারেজ একাদশে জায়গা করে নেন।

ম্যাচ শেষে স্কালোনি জানান, সিদ্ধান্ত নেওয়া সবসময়ই কঠিন। তার ভাষায়, “কোচকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়—কে খেলবে, কে খেলবে না। একটি দল গড়তে ১১ জন লাগে, আর তখনই সবচেয়ে ভালো সমন্বয় খুঁজে নিতে হয়।”

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এবং অনুশীলন পর্যবেক্ষণ করা সাংবাদিকদের মতে, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে এবার শুরুর একাদশে আলভারেজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।

সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোয়া মনে করেন, এই প্রতিযোগিতা আর্জেন্টিনার জন্য ইতিবাচক। রয়টার্সকে তিনি বলেন, এটি “মধুর প্রতিযোগিতা”। তার মতে, মার্তিনেজ বক্সের ভেতরে বেশি কার্যকর, আর আলভারেজ খেলায় বেশি অংশ নেয়, চাপ তৈরি করে এবং বাইরে থেকেও অবদান রাখতে পারে।

আলোচনা শুধু আক্রমণভাগেই সীমাবদ্ধ নয়। ডান রক্ষণভাগে গনসালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মলিনা আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। অন্যদিকে লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো এখনো পুরোপুরি নিশ্চিত নন, যদিও তিনি মাঠে অনুশীলনে ফিরেছেন এবং তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনির সামনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অপেক্ষা করছে, যেখানে সবচেয়ে আলোচিত প্রশ্নটি আবারও সেই স্ট্রাইকার পজিশন—মার্তিনেজ নাকি আলভারেজ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By